নারী পুরুষ বুঝি না।সবাই মানুষ। নারী যতদিন না পর্যন্ত নিজেকে মানুষ হিসেবে দাবি করবে ততদিন নারী তার অধিকার পাবে না।আগে মানুষ। তারপর আসে নারী আর পুরুষ। নারীবাদী বিষয়টা আমার কাছে অযৌক্তিক।নারী যদি নিজেকে মানুষ হতে আলাদা করে দেখে তবে সমাজ থেকে কিছু আশা করা নিষ্ফল আবেদন মাত্র।একজন মানুষের চিন্তা চেতনায় কী থাকে?তার স্বপ্ন,জীবন,যৌবন,ক্যারিয়ার ইতাদি।সেই সাথে সমাজ,রাজনীতি,সমসাময়িক ঘটনা ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয়, এদেশের সাধারণ অনেক নারী এখনও স্বপ্ন দেখে নিজেকে সুন্দরী হিসেবে প্রতিষ্ঠা করার,একটা সুখের সংসার গড়ে তোলার। সে নিজেই সংসারের দেয়ালে নিজেকে আবদ্ধ করে ফেলে।ঘর সংসার করতে উচ্চশিক্ষার দরকার হয় না। উচ্চশিক্ষা নিয়ে শুধু ঘর সংসার করা মেয়েটা আর একটা উচ্চশিক্ষিত বেকারের পার্থক্য নেই। বেকারটা(নারী /পুরুষ) চেষ্টা করছে। তাই তাকে দোষ দিব না। কিন্তু যে নারী চেষ্টা করছে না,শুধু স্বামী সন্তান নিয়ে জীবন পার করে দিচ্ছে বা দেয়ার কথা ভাবছে সে দেশের বোঝা। সবচেয়ে বড় বোঝা।দেখুন,সমাজ বদলানোর আগে নিজেকে বদলাতে হবে।নারীকে তখন মানুষ হবে যখন সে নিজের সৌন্দর্যকে প্রাধন্য না দিয়ে নিজের কাজকে প্রাধান্য দিবে,নারী হিসেবে কিছু দাবি না করে মানুষ হিসেবে করবে,নিজের পায়ে দাঁড়াবে, পুরুষ থেকে নিজেকে আলাদা করে ভাববে না।আধুনিককালে নারী নির্যাতন হচ্ছে নারীকে উপভোগের বস্তু বানিয়ে রাখা।না হলে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা নিয়ে এতো মাতামাতি কেন?রিসেপশনে, বিজ্ঞাপনে,বিমানের হোস্টে,অতিথি অভ্যর্তনায় নারীর সংখ্যা বেশি কেন?নারী বলাটা ঠিক হয়নি, সুন্দরী নারী। শিশুদের ছোট থেকে শিখনো হচ্ছে, নারী পৃথিবীতে এসেছে সৌন্দর্য প্রদর্শন করতে, পুরুষের ভোগের বস্তু হিসেবে,পুরুষকে সাহায্য করতে;কিন্তু স্বাধীন স্বত্তা হিসেবে নয়।নারী নিয়ে করা সব ব্যবসার উদ্দেশ্য পুরুষ, পুরুষের সন্তুষ্টি।তাই পুরুষ হিসেবে আপনার দায়িত্ব আধুনিক নারী অবমাননার (ব্যবসার) কাস্টমার না হওয়া। আর নারী হিসেবে আপনার দায়িত্ব এ ব্যবসার প্রোডাক্ট না হওয়া।আর সবচেয়ে বড় ব্যপার হল, মানুষ হিসেবে নারী-পুরুষকে আলাদা করে না দেখা। লেখাটা পড়ে হয়তো হাসবেন,হয়তো ভালো হয়েছে বলবেন।কিন্তু আপনি কি পারবেন আধুনিক নারী ব্যবসা থেকে নিজে বের করতে?
Monday, August 10, 2020
চাঁদ
মাননীয় স্পিকার,পর্যাপ্ত পরিমাণ লোড শেডিং না হওয়ায় চাঁদ এখন অবহেলিত।দুই ইদ ছাড়া চাঁদকে মনে পরে না আর(তাও দায়ে পড়ে)।মাননীয় স্পিকার,চাঁদ দেখা কমিটি পর্যন্ত ব্যার্থ আজ।ভবিষ্যত প্রজন্মের কাছে হয়ত চাঁদ আর পরিচিত হতে পারবে না।চার দেয়াল আর যন্ত্রে বদ্ধ জীবনে 'চাঁদ দেখা' ঠাই পায় না।তাই মাঝে মাঝে রাতের বেলা লোডশেডিংয়ের সুব্যবস্থা করার আবেদন পেশ করছি।এতে জনগণ ছাদে গিয়ে কিংবা ঘুরতে বেরিয়ে গিয়ে আকাশের চাঁদ দেখবে।চাঁদ দেখা আবারও আমাদের ফিরিয়ে দিতে লোডশেডিংয়ের বিকল্প নেই।যথাযথ উদ্যোগ নেয়া না হলে,চাঁদ বিজ্ঞান বইয়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ হয়েই থাকবে।আর চাঁদের আলো হবে ইংরেজি দ্বিতীয় পত্রের ' A Moonlit Night' প্যারাগ্রাফ।কিন্তু চাঁদ ও চাঁদের আলো জীবনের অংশ ও অবসর হতে পারবে না।অতএব,আমার এই আকুল আবেদন বিবেচনায় আনা হোক।
চা
চা নামের এই পানীয়ের প্রতি আমার বিশেষ আকর্ষন আছে।এটা আমার কাছে পানীয় শুধু নয়;রীতিমতো গবেষণার বিষয়।আমার বাবা চায়ের উপর আমার প্রখর মনোযোগ দেখে একবার মন্তব্য করেছেন, "খাবারে লবণ কম হলেও ওর হুশ হয় না।কিন্তু চা যদি একটু হেরফের হয়,সে ঠিক ধরে ফেলবে।"
চা বানানোর বেলায় বড্ড আনাড়ি আমি।গত কয়েকদিন চেষ্টা করে যা বুঝলাম আমার পারফেক্ট চা বানাতে কোর্স করতে হবে।কিন্তু চা কোন মানের সে বিষয়ে আমি নিজেই অন্যদের কোর্স দিতে পারব।এটুকু আত্মবিশ্বাস আমার আছে।
আসুন পারফেক্ট চায়ের কী কী থাকা দরকার জেনে নিই।
#তাপমাত্রা
একটি ভৌত ব্যাপার।সঠিক তাপমাত্রা যদি থাকে,নিম্নমানের চা ও দারুন স্বাদের হয়।খুব বেশি গরম হলে প্রথম চুমুকে জিহ্বা পুড়ে যেতে পারে।আবার,ঠান্ডা হয়ে গেলে ভাল মানের চা ও পানের অযোগ্য।
#সমন্বয়
ভাল মানের চা মাত্রই উপাদান গুলার সঠিক সমন্বয়।এখানে একটি বিষয় বলে রাখা দরকার,চা পাতা পানি সিদ্ধ হওয়ার আগে দিতে হয় নাকি পরে দিতে হয় তা নিয়ে বিতর্ক রয়েছে।এ বিষয় আমি নিজেও সুনির্দিষ্ট কোন সমাধানে আসতে পারি নি।
#উৎকৃষ্ট_উপাদান
প্রথমেই আসতে হয় দুধের কথায়।খাটি দুধের চায়ের বিকল্প নেই।তবে খাটি দুধ আজকাল সহজলভ্য নয়।এছাড়া আছে চা পাতা।মোটা দানা এবং চিকন দানা দুই প্রকারে চা পাতা আছে।চিকন দানাই ভালো।চিনি নিয়ে বিশেষ বলার নেই।শোনা যায়,এক সময় চিনি বদলে খেজুরের রস থেকে তৈরী মিঠাই ব্যবহার করা হতো।
#পাত্র
অপাত্রে পাত্র দান যেমন অনুচিত,তেমন অপাত্রে চা পান করাও অনুচিত।একই চায়ের স্বাদ বিভিন্নপাত্রে বিভিন্ন হয়।প্লাস্টিকের তৈরী কিছুতে চা পান অনুচিত।সেটা ওয়ানটাইম গ্রাস হোক,ফ্লাক্সের ঢাকনা হোক কিংবা প্লাস্টিকের কাপ হোক।কাচের তৈরী পাত্রেই চা পান করা উচিৎ বলে আমি মনে করি।কিছু বান্দা আবার কাপের বদলে পিরিচকে বেশি পছন্দ করেন।এ বিষয়ে আমার কিছু বলার নেই।
#পরিমাণ
চা পছন্দ করেন বলেই একবারে অনেকটুকু চা পান করবেন তা হয় না।চায়ের বেলায় "অন্তরে অতৃপ্তি রবে" এই ব্যপারটা না থাকলে ব্যাপারটা জমে না।চা বেশি পান করতেই পারেন,তবে একবারে নয়,বারে বারে।
#সহযোগী_খাবার
কেউ কেউ শুধুই চা পান করেন।কেউ আবার চায়ের সাথে বিস্কুট বা অন্য কিছু খেতে পছন্দ করেন।অন্য খাবারগুলো চায়ের সাথে মেশানো হয়েছে কিনা তার উপরেও স্বাদ নির্ভর করে।এটা একান্ত ব্যাক্তিগত।তবে,যাই মিশিয়ে খান,পান করার জন্য যথেষ্ট চা অবশিষ্ট থাকা চাই।
#চাফি
চায়ের সাথে কফি মেশানো।আমার মতে এটা চায়ের অবামাননা ছাড়া কিছুই নয়।
#চায়ের_নানা_রূপ
সাধারণ চায়ের পাশাপাশি আছে রং চা,মশলা চা,গ্রিন টি,ব্ল্যাক টি ইত্যাদি।এর মধ্যে মশলা চা আমার পছন্দ।গ্রিন টি আমি বাংলায় গরম লেবুর সরবত বলি।একবার সিলেটে সাত রং এর চা পান করেছিলাম।আমার জীবনে পান করা সবচেয়ে খারাপ চা।
#চা-সিগারেট
চায়ের সাথে ধূমপান নাকি নেশা আরও বাড়ায়।স্মোকার না হওয়ায় আমার অভিজ্ঞতা নেই।
#ব্যাক্তিগত_ফিলোসোফি
সব কিছু ঠিক থাকার পরও চায়ের প্রতি আন্তরিক হওয়া চাই।আপনি যদি "আমি
The Media
❛❛ Four hostile newspapers are more to be feared than a thousand bayonets. -Napoleon Bonaparte U ndoubtedly,media is the most influentia...
