আমি বোকাসোকা সহজ-সরল একটা মানুষ। সরলতায় বিশ্বাসী, সহজকে ভালোবাসি। কিঞ্চিৎ জটিলতা যা দেখতে পান তা মূলত আমার আশেপাশের জটিল মানুষের অবদান। আমি ততটুকুই জটিল, অস্তিত্ব রক্ষায় যতটুকু জটিল না হলেই নয়। কিন্তু আমার চোখে সরল মানুষগুলো যখন জটিল আচরণ করে, তখন মনে হয়
"ইস আবার ঠকে গেলাম।"
'ঠকে যাওয়া' যাওয়া জীবনে নতুন নয়। দুঃখটা হয় ঠকানোর কারণটা না জানতে না পারায়।
আমাকে দুর্বল মনে করার কিছু নেই। জটিল মানুষগুলোর সাথে উঠবস করার ক্ষমতা আমি রাখি। ক্ষমতা থাকলেই তার প্রয়োগ করতে হবে এমন কোন ধারা আমার সংবিধানে নেই।বিশ্বাস,ভালবাসাহীন স্বার্থের খাঁচায় বন্দী যান্ত্রিক জীবনের মোহ আমাকে আকর্ষণ করে না। তাই আমি সে পথে পা বাড়াই না।
আমি জেনে বুঝে এমন কিছু করি না যেটা আমাকে একদিন অনুতপ্ত করবে। ফেসবুকে আমার ফোর হান্ড্রেড প্লাস ফ্রেন্ড। কিন্তু একাকীত্বে মন খুলে কথা বলার জন্য একজন বন্ধু আমার নেই। কাছের বন্ধুদের আমি খুব আপন মনে করি। আজকের দিন তারিখ কত সেটা আমার মনে নেই। কিন্তু তাদের জন্মদিন কখন বলে দিতে পারি। তারা আমাকে কতটা আপন ভাবল তাতে কিছু যায় আসে না। তার অন্তত আমাকে কিছুটা স্বীকৃতি দেয়। স্বীকৃতি বড়ই দুর্লভ। সবাই পায়না, সবাইকে দেয়া যায় না। এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালোবাসার(শুধু রোমান্টিক লাভ নয়) অধিকার আছে। কিন্তু ভালবাসা পাওয়ার অধিকার নেই। তাই বলে কি আমরা ভালোবাসবো না? অবশ্যই বাসবো।

No comments:
Post a Comment